১০ দফার ভিত্তিতে সারা ত্রিপুরা রাজ্যে এক দিনের ব্যাংক ধর্মঘট করে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম

প্রগতি ত্রিপুরা, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬। পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘট করল জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম। সোমবার আগরতলা রাধানগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখার সামনে সংগঠনের কর্মকর্তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

তাদের বক্তব্য, সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা ১০ দফা দাবি অত্যন্ত মৌলিক দাবি। ব্যাংক গুলির মধ্যে কাজের পরিবেশ নেই, আর্থিক বঞ্চনার শিকার, সরকারের নির্দেশ অনুযায়ী বকেয়া মিটিয়ে দিচ্ছে না ম্যানেজমেন্ট। যার ফলে লক্ষ লক্ষ টাকার বঞ্চনার শিকার ব্যাংকের কর্মীরা।

এ বিষয়গুলি নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ নিষ্ফলা বৈঠক হয়। বৈঠকে কোন সমস্যার সমাধান না হওয়ায় তারা ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন। এমনটাই জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুনু ধর।

Leave a Comment