বন্যার হাত থেকে শহর মুক্ত রাখতে পরিদর্শন করলেন আধিকারিকরা

প্রগতি ত্রিপুরা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬। বন্যার জল থেকে আগরতলা শহরকে রক্ষা করতে জেলা প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রতিবছর শহরবাসীকে বন্যার জলের জন্য হিমশিম খেতে হয়।

শহরের নিম্ন অঞ্চল গুলির মধ্যে জল হাবুডুবু খায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহরের বিভিন্ন এলাকার মানুষ। বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাঃ বিশাল কুমার, স্মার্ট সিটির আধিকারিক কিরণ গিত্যে।

বর্ষার আগে হাওড়া নদী, কাটা খাল ও বর্ডার এলাকায় চলমান সকল কাজ সরজমিনে ঘুরে দেখেন পূর্ব দপ্তরের সচিব কিরন গিত্তে। সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।

এক সাক্ষাৎকারে পূর্ত দপ্তরের সচিব কিরন গিত্তে জানান আগরতলা শহরের জল নিষ্কাশনের মূল দুইটি রাস্তা হল হাওড়া নদী ও কাটা খাল। কাটা খাল পরিষ্কার করার কাজ চলছে।

হাওড়া নদীর দুই পাশে বাধ নির্মাণের কাজও চলছে। দ্রুত কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a Comment