দেশবাসীর জন্য দিশাহীন বাজেট : আশিস

প্রগতি ত্রিপুরা, ০২ ফেব্রুয়ারী, ২০২৬: : রবিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় সরকারের পেশ করা সাম্প্রতিক বাজেটকে দিশাহীন আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেস নেতৃত্বের দাবি, যুব সম্প্রদায়, আদিবাসী দলিত ও পশ্চাৎপদ অংশের মানুষ, কৃষক, শ্রমিক সহ সমগ্র অংশ মানুষের জন্য হতাশা জনক বাজেট হিসেবে পেশ করেছে কেন্দ্র সরকার।

সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। কেন্দ্রীয় বাজেট ইস্যুতে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ সহসভানেত্রী পৃথা দেবপালসহ অন্যান্যরা।

আশিস কুমার সাহা : দিশাহীন বাজেট। গতানুগতিক বাজেট। কোনো দিশা দেখাতে পারবে না। কর্মসংস্থানের সুযোগ সংকোচিত হবে। ছাঁটাই বাড়বে। কৃষি ক্ষেত্রে যে সমস্ত সুযোগ-সুবিধা বিগত দিন ছিল সেগুলোই পর্যন্ত বাস্তবায়ন করা কষ্টকর হবে। তিনি সাংবাদিক সম্মেলনে আরো বলেন, সরকার সাধারণ মানুষের জন্য হতাশা মূলক বাজেট পেশ করে উল্টো পুঁজিপতিদের জন্য শান্তি পরিহার করে দিয়েছে।

এখন শুধু জরিমানা করা হবে। কিন্তু এই পুঁজিপতিরা কর ফাঁকি দিলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রভাব পড়বে। প্রবীর চক্রবর্তী বলেন, কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছে এবারের বাজেটে। বিগত বাজেটের বিষয় উল্লেখ করে সরকারের বাজেট বাস্তবায়ন নিয়ে সুর চড়ালেন। কোটি কোটি যুবকদের জন্য কোনো দিশা নেই! তথ্য তুলে ধরেন প্রবীর চক্রবর্তী। ত্রিপুরার প্রাপ্তি কী? ত্রিপুরার অতীতের দাবিও উল্লেখ নেই। বিগত বাজেটের তথ্য তুলে ধরেন ত্রিপুরার প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের জন্যও হতাশার বাজেট।

Leave a Comment