জ্বরে আক্রান্ত ছাত্রীকে হার্টের ওষুধ দেওয়ার অভিযোগ মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে!

প্রগতি ত্রিপুরা, ৩১ জানুয়ারী ২০২৬: একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে জ্বরের ওষুধ না দিয়ে হার্টের রোগীর ঔষধ খেয়ে দিল। ১৭ বছরের স্কুল পড়ুয়া ছাত্রী কমলাসাগর দেবীপুর বাজার সংলগ্ন এলাকার স্বপন সরকারের মেয়ে সুস্মিতা সরকার বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে।

শুরু হয়ে যাক চিৎকার মা বাবা এবং অন্যান্য আত্মীয়দের মধ্যে। তারপরেও দৌড়ে গিয়ে কোন ডাক্তারের হদিস পানিয় রোগীর আত্মীয়রা। নার্সের কাছে গেলে নার্স নাকি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে হাসপাতাল ভাঙচুর।

অভিযোগ এই সময়ে কর্তব্যরত চিকিৎসক নিজের রুমে আরাম-আয়াসে হালকা ঠান্ডায় নাক ডেকে ঘুমোচ্ছেন । রোগীর আত্মীয়দের চিৎকারে দ্রুত ছুটে আসে সেই ডাক্তার।

মুহূর্তের মধ্যেই সেই সুস্মিতা সরকারকে কোনরকমে বমি করিয়ে সেই ওষুধ ভিতর থেকে বের করে দেয়। যদিও তার অবস্থা বর্তমানে গুরুতর। তাকে বর্তমানে মধুপুর হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

Leave a Comment