কমলপুরে পরপর দুই পথ দুর্ঘটনায় আহত ৩ যুবক; দু’জনের অবস্থা আশঙ্কাজনক

প্রগতি ত্রিপুরা , ২৮ জানুয়ারী, ২০২৬:  গতকাল রাত আনুমানিক ১১টা নাগাদ কমলপুর মহকুমার সাউথ কলাছড়ি ও মায়াছড়ি এলাকায় পরপর দুটি বাইক দুর্ঘটনায় মোট তিনজন যুবক আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাঁদের জেলা হাসপাতালে রেফার করা হয়।

জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে মায়াছড়ি মাঠ সংলগ্ন এলাকায়। দিলু শীল (পিতা—প্রয়াত যোগেশ শীল), বাড়ি মায়াছড়ি ২ নম্বর এলাকায়, কমলপুর থেকে নিজের বাড়ি ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ড্রেনে পড়ে যান। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

অন্যদিকে, একই সময়ের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সাউথ কলাছড়ি এলাকায়। সাগর বৈদ্য (পিতা—দিজেন্দ্র বৈদ্য), বাড়ি অমরপুর রাঙামাটি, TR-03K-5362 নম্বর বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে অবস্থিত শনি মন্দিরে সজোরে ধাক্কা মারেন। এই দুর্ঘটনায় তিনিও গুরুতরভাবে আহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুটি ঘটনাই সেল্ফ এক্সিডেন্ট বলে অনুমান করা হচ্ছে।

অল্প সময়ের ব্যবধানে দুটি দুর্ঘটনার খবর আসায় অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি সাউথ কলাছড়ি পৌঁছাতে কিছুটা দেরি হয়। এই পরিস্থিতিতে স্থানীয় তিনজন যুবক মানবিকতার পরিচয় দিয়ে আহতদের রাস্তা থেকে উদ্ধার করে দ্রুত কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment