প্রগতি ত্রিপুরা , ২৮ জানুয়ারী, ২০২৬: ২৫ শে জানুয়ারি কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের তৈবান্দালে mdc পদ্মলোচন ত্রিপুরার উদ্যোগে এক মেঘা বস্ত্র বিতরণ অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও।
কিন্তু সে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রেবতী এিপুরা মথার নেতা ডেভিড মুরাসিংকে নিয়ে, এমন এক বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন ডেভিড মুরাসিং দিল্লির আন্দোলনে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে, এবং সে আন্দোলন দেখিয়ে ব্যক্তিগত গাড়ি ক্রয় করেছেন ডেভিড মুরাসিং। কিনেছেন রাবার বাগান এবং তিনি নাকি বিদেশ ও ভ্রমণ করেছেন।
যেটা সামাজিক মাধ্যমে ডেভিডমুরা সিং কে নিয়ে তোল পাল শুরু হয়। এ বক্তব্য শোনার পর, ডেভিড মুড়া সিং একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেন, রেবতী ত্রিপুরাকে, তিনি বলেন, তার বিরুদ্ধে, রেবতী ত্রিপুরা যে বক্তব্য দিয়েছেন, সেটার প্রমাণ দেখাতে পারলে, তিনি তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ভারতীয় জনতা পার্টিতে দান এবং তিনি নিজেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন।
তিনি আরো বলেন, রেবতী ত্রিপুরা তার বিরুদ্ধে বিদেশে ভ্রমণ নিয়ে, যে বক্তব্য দিয়েছেন, সেটা একপ্রকার মিথ্যা এবং ভিত্তিহীন। ডেভিড মুড়াসিং বক্তব্য, আজ পর্যন্ত তিনি কোন পাসপোর্টে করেননি, তাহলে তিনি, কি করে বিদেশে গেলেন, আজকে ডেভিড মুড়াসিং বেরতী এিপুরার এ সমস্ত মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে, মেলাঘর থানা রেবতী ত্রিপুরার বিরুদ্ধে, একটি মানহানি মামলা করেন। মামলা করার পর, সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন








