রাষ্ট্রবাদী নেতার বাড়িতে বিশালগড় পুলিশের হানা ! মিললো অনেক কিছু!

প্রগতি ত্রিপুরা, ১৮ জানুয়ারি, ২০২৬ : অবশেষে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হাজারী চৌমুনী এলাকার বুড়ু বণিকের বাড়িতে পুলিশের হানা।

অভিযোগ অনেকদিন ধরে ওই এলাকার বুড়ু বনিক কাপড় সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে অবাধে পাচার করে আসছিল যার জন্য গোটা এলাকায় সে কুখ্যাত পাচারকারী হিসেবে পরিচিতি লাভ করে।

বিশালগড় মহাকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানার পুলিশ বিখ্যাত পাচারকারী বুরু বণিকের গতিবিধি বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল।

অবশেষে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধরের নেতৃত্বে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া, বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ অন্যান্য পুলিশ ও টি এস আর হাজারী চৌমুহনী স্থিত বুড়ু বণিকের বাড়িতে হানা দেয়।

এদিন পুলিশ তার ঘর এবং বাড়ির পাশ্ববর্তী রাবার বাগান থেকে বিপুল পরিমাণ কাপড়, মোবাইলের ডিসপ্লে এবং তাজা বারুদ উদ্ধার করে, পাশাপাশি

এদিন রাতে বুড়ু বণিকের বাড়ির পেছনে একটি গাঁজা বাগানও কেটে ধ্বংস করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াড, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিমকে।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করা তাজা বারুদ সহ সবকিছুই খতিয়ে দেখে। পুলিশের ধারণা এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই তার বাড়িতে মজুদ রাখা হয়েছিল।

দেরিতে হলেও অবশেষে বুড়ু বণিকের এই পাচার বাণিজ্যের ডেড়ায় অভিযানে বিপুল পরিমাণে পাচার সামগ্রী সহ তাজা বারুদ উদ্ধারে সক্ষম হয়েছে।

তবে পুলিশের অভিযানের টের পেয়ে কুখ্যাত পাচারকারী বুড়ু বণিক বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।

Leave a Comment