প্রগতি ত্রিপুরা, ১৭ জানুয়ারী, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে চোরের উপদ্রবে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে কিছুদিন পূর্বে ধর্মনগর আদালত চত্বর থেকে তামার তার সহ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায়। আদালতের অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্তে নামে পুলিশ। শনিবার সকালে সিদ্দিক আলী নামে এক চোরকে আটক করে পুলিশ। তার বাড়ি উনোকটি জেলায়।
এর সাথে চুরির সামগ্ৰী কেনার অপরাধে ধর্মনগ এলাকার বাসিন্দা গৌরঙ্গ শীল নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর সিদ্ধিক আলী চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আধিকারিক আরো জানিয়েছে মাননীয় ডিসিএমকে সঙ্গে নিয়ে সিদ্দিক আলীর বাড়িতে তল্লাশি করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক ২ ব্যাক্তি বর্তমানে পুলিশ হেপাজতে রয়েছে। আগামীকাল তাদের মাননীয় আদালতে তোলা হবে।







