যুব দিবসকে সামনে রেখে তের প্রতাপগড় মন্ডলের বাইক র্যালি

প্রগতি ত্রিপুরা, ১১ জানুয়ারী, ২০২৬ : ১২ জানুয়ারি যুব দিবসকে সামনে রেখে তের প্রতাপগড় মন্ডল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রতি বছর ১২ জানুয়ারি তারিখ ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে ১৯৮৫ সাল থেকে প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে।

এই দিন সমগ্র ভারত জুড়ে যুব বয়সীরা তাদের আত্মিক মূল্যবোধের উম্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। বিবেকানন্দের দৰ্শন ও শিক্ষা দ্বারা যুবশক্তিকে জাগ্ৰত করার চেষ্টা করা হয়। যুব দিবস উপলক্ষে রবিবার ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাইক র‍্যেলি।

উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রেসিডেন্ট তথা বিধায়ক সুশান্ত দেব। ১৩ প্রতাপগড় মন্ডল প্রেসিডেন্ট স্বপ্না দাস সহ পার্টির কার্যকর্তারা। বিধায়ক সুশান্ত দেব বলেন, এই বাইক র্যালীর মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এই রাজ্যকে নেশামুক্ত পরিণত করা। বিধায়ক যুব সমাজকে নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসে এবং একসাথে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্ৰেষ্ঠ ত্রিপুরা ও নেশা মুক্ত ত্রিপুরা গড়তে আহ্বান করেন।

Leave a Comment