প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে : মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১০ জানুয়ারী, ২০২৬: শনিবার দামছড়া মোটরস্ট্যান্ডে কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির এক জনসভা হয়। জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী বক্তব্যের শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে শরিক দলকে ইঙ্গিত করেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭সালে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে চাইছে। সেই মার্গ দর্শনে এগোচ্ছে ত্রিপুরা। যখন সবগুলোই রাজ্য বিকশিত রাজ্য হবে তখনই ভারতবর্ষ বিকশিত হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এডিসিকে নিয়মিত অর্থ বরাদ্দ করা হচ্ছে কিন্তু সেই অর্থে এডিসি এলাকার উন্নয়ন হচ্ছে না।

বিকশিত ভারতের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী দেখেছেন, সেই স্বপ্ন সাকার করতে এডিসির উন্নয়ন জরুরি এবং তা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। জাতি-জনজাতির বিভেদকে দুরে সরিয়ে বিকশিত এডিসি গড়ে তোলার সংকল্প নিয়ে আজ কাঞ্চনপুরে সুবিশাল সমাবেশ। মুখ্যমন্ত্রী বলেন বামফ্রন্ট বেআইনিভাবে চাকরি দিয়েছিল ১০,৩২৩ কে।

এই চাকুরী খেয়েছে কংগ্রেস। অর্থাৎ, বামফ্রন্ট এবং কংগ্রেস হাত মিলিয়ে ১০ হাজার ৩২৩ এর চাকরি খেয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে কোনরকম স্পষ্ট নির্দেশ না পেলে সরকার কিভাবে চাকরি দেবে? কিন্তু সরকার তাদের চাকরি দিতে আন্তরিক। এ কথা বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।

ত্রিপুরায় আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো। তারপরও মাঝেমধ্যে কোন ধরনের ঘটনা সংঘটিত হলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে। এভাবেই রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। ব্রু রিয়াং শরণার্থীরা দীর্ঘ ২৩ বছর নরকের জীবন যাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে শিক্ষা, স্বাস্থ্য, রেশন সবকিছু ব্যবস্থা করে দিয়েছে।

এখন তাদের আত্মনির্ভর বানানোর জন্য কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী আরো বলেন আগে কমিউনিস্টরা জনজাতির কুড়িটি আসন থেকে হিসেব শুরু করতো। এখন তাদের শূন্য থেকে শুরু করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মধ্যে বিকাশ দেববর্মা, মধ্যে টিংকু রায় সহ অন্যান্যরা।

Leave a Comment