প্রায় ১০ লক্ষ টাকার আগর গাছ চুরি, আতঙ্কে কদমতলাবাসী

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৫: চুরির হিড়িক পড়ছে উত্তর জেলার বিভিন্ন থানা এলাকায়। অভিযোগ প্রায় প্রতিদিনই উত্তর জেলার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

গত দুদিন পূর্বে চুরাইবাড়ি থানাধীন শ্মশান কালীবাড়ি সংলগ্ন তিনটি বাড়িতে সন্ধ্যা রাতে হাত সাফাই করে চোরের দল। এর রেশ কাটতে না কাটতেই গতকাল অর্থাৎ পরশু রাতে কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের ঝেরঝেরি ৩নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহমেদের আগর বাগান থেকে দুদিনে বাইশটি দামি আগর গাছ কেটে নিয়ে যায় চোরের দল।

প্রথম দিন রাতে ছয়টি দামী গাছ চুরি হওয়ার পরদিন তারা কদমতলা থানায় লিখিত অভিযোগ জানায়। পরদিন একই কায়দায় একই বাগান থেকে আরো ষোলটি দামী গাছ নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরি যাওয়া গাছ গুলোর বাজার মূল্য প্রায় আট থেকে দশ লক্ষ টাকা হবে বলে জানান, বাগান মালিক।

এরপর পুলিশ ঘটনা স্থলে যায় এবং তদন্ত করে আসে। ঘটনার পরেও পুলিশ তৎপর না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ পুলিশ চাইলে এলাকার চোরচক্রকে গুটিয়ে দিতে পারে অচিরেই । তবে এখনই পুলিশের রাত্রি কালিন প্রহরা শক্তিশালী না করলে এলাকার সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যাবে।

Leave a Comment