অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর, ২০২৫: বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার চোরকে গ্রেপ্তার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তার সাথে চুরি যাওয়া পাঁচটি বাইক উদ্ধার করা হয়।
রবিবার অভিযান চালিয়ে তিন যুবককে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। মহকুমা পুলিশ অধিকারিক জানান, গত ১২ ডিসেম্বর লেইক চৌমুহনী থেকে একটি বাইক চুরি হয়েছিল। নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল।
লেক চৌমুহনীতে বাইক চুরির ঘটনার পর পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করার পর দেখা যায় এই চুরির ঘটনার সঙ্গে ৫-৬ জনের একটা গ্যাং জড়িয়ে রয়েছে।
তাদের মধ্য থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই চারজনকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া আরো চারটি বাইক উদ্ধার করা সম্ভব হয়।
এই চুরির বাইক দিয়ে তারা কোথাও কোথাও ছিনতাই ও সংগঠিত করেছে। গ্রেপ্তার হওয়া চোরেদের নাম হলো রাজু শুক্ল দাস, প্রদীপ নমো, বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ।








