যথাযথ মর্যাদায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণ বার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস

অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর, ২০২৫: : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং। আজ তাঁর ২৫ তম প্রয়াণ বার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, শচীন্দ্রনাথ সিং ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী।

১৯৬৪ সালের ১ জুলাই থেকে ১৯৭২ সালের ১ নভেম্বর পর্যন্ত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে, তিনি নবগঠিত কংগ্রেস ফর ডেমোক্রেসি দলে যোগদান করেন।

তিনি কংগ্রেস ফর ডেমোক্রেসির সদস্য হিসাবে ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভায় নির্বাচিত হন। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে স্নেহের সাথে “শচীনদা” বলা হতো এবং তার সরলতা ও বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

Leave a Comment