রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত রাজ্যের বাঁশ শিল্পী রঞ্জিত দাস

অনলাইন ডেস্ক, ০৯ ডিসেম্বর, ২০২৫: রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত রাজ্যের বাঁশশিল্প। মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরুস্কার গ্রহণ করেন সিপাহীজলা জেলার পূর্ব নলছর এলাকার বাসিন্দা এবং খ্যাতনামা বাঁশ শিল্পী রঞ্জিত দাস।

দেশের হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এসব সম্মাননা প্রদান করে কেন্দ্রীয় সরকার। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের জন্য মোট ১২ জন কারিগর শিল্প গুরু পুরস্কার এবং ৩৬ জন কারিগরকে জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করা হয়।

রঞ্জিত দাস জানান, ছোটবেলায় বাবার কাছ থেকে এই শিল্প শেখা বর্তমানে তিনি শুধু পরিবারের জীবিকা নির্বাহ করেন না, বরং একজন প্রশিক্ষক হিসেবে নতুনকারিগরদেরও দক্ষ করে তুলছেন।

তাঁর স্ত্রী স্বামীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বহু বছরের কঠোর পরিশ্রমের ফল এটি। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সহ বিভিন্ন মন্ত্রকের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment