সংসদের বীজ ও বিদ্যুৎ বিল ২০২৫ ইং নিয়ে সোনামুড়ায় বিক্ষোভ বামপন্থী কৃষাণ মোর্চার

প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: সোমবার সকালে বামপন্থী কৃষাণ মোর্চার উদ্যোগে সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির দলীয় অফিসের সামনে, সংসদের বীজ বিল ২০২৫ ইং এবং বিদ্যুৎ বিল ২০২৫ ইং বাতিলের দাবিতে বিক্ষোভসভা এবং বিলের কাগজ পোড়ানো হয়।

এই কর্মসূচিতে বামপন্থী গণসংগঠনের অঙ্গসংগঠন সারা ভারত কৃষক সভার বিভাগীয় স্তরের এবং অঞ্চল স্তরের যত নেতৃত্ব রয়েছে সবাই এই কর্মসূচিতে শামিল হয়। সমস্ত কর্মীরা সঙ্ঘবদ্ধ হয়ে এই বিল কৃষকদের উপর ভয়াবহ প্রভাব ফেলবে এবং অবিলম্বে এই বিল প্রত্যাহার করার জন্য দাবিতে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এই সময়ে সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা নেতৃত্ব সুরেশ দাস। এদিন অন্যান্য বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে ছিলেন সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা সম্পাদক আব্দুল করিম, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন সাহা সহ নেতাকর্মী।

Leave a Comment