সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর শুভেচ্ছাবার্তা

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর, ২০২৫: সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমস্ত সশস্ত্র বাহিনী ও তাদের পরিবার পরিজনদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সশস্ত্র বাহিনীর শহীদদের সম্মান জানানোর লক্ষ্যে প্রতিবছর ৭ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়। আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা কর্তব্য ও নিঃস্বার্থ সেবার উদাহরণ প্রস্তুত করেছে।

এই দিনে রাষ্ট্রের প্রতি তাদের নিঃস্বার্থ সেবার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়।’ প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তায় বলেন, ‘সমস্ত বাহিনীর বীর জওয়ানদের পরিবার ধৈর্য এবং সমর্পণের সাথে যেভাবে তাদের সঙ্গ দেন তা উল্লেখনীয়।

সীমান্তে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী সীমান্ত রক্ষা করা সহ আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্যে যুক্ত আমাদের সেনাদের পরাক্রম, অনুশাসন এবং রাষ্ট্রের প্রতি অসীম দায়বদ্ধতা প্রশংসনীয়।’

প্রতিরক্ষামন্ত্রী শুভেচ্ছাবার্তায় বলেন, ‘এই দিনটি সেনাদের বীরতা ও শৌর্যের সম্মান জানানোর দিন, যারা দেশকে বাইরের ও দেশের ভিতরের চ্যালেঞ্জ থেকে রক্ষা করে থাকে।

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে দেশের জনগণ এবং সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি যারা সশস্ত্র পতাকা দিবস ফান্ডে নিজেদের সহযোগিতা প্রদান করেছে।’

Leave a Comment