প্রগতি ত্রিপুরা, ০৫ ডিসেম্বর, ২০২৫: আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসত বাড়ির একটি রান্নাঘর! যদিও রান্না ঘরের সঙ্গে পাশের ঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা একত্রিত হয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি ঘটে মেলাঘর কলম ক্ষেত দুই নম্বর ওয়ার্ড মধ্যপাড়া তে। ধারণা করা হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করার পর চুলুতে আগুনের কিছু অবশিষ্ট অংশ থেকে রান্নাঘরে আগুন লেগে যায়।
প্রথমে আগুনটি বাড়ীর এক মহিলা দেখতে পেয়ে চিৎকার চেঁচামি করলে পাড়ার সব লোক একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। কিন্তু রান্নাঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।
কিন্তু দুঃখের বিষয় হলো, ফায়ার সার্ভিস কে চারবার ফোন করা হলেও ঘটনাস্থলে আসার জন্য তারা ফোন রিসিভ করেনি। ভাগ্যিস বড়সড়ো কোন দুর্ঘটনা হয়নি।








