প্রগতি ত্রিপুরা, ০৪ ডিসেম্বর, ২০২৫: বৃহস্পতিবার রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিকশিত ভারতের স্বপ্নকে সামনে রেখে এনএসএস উদ্যোগে সাত দিনের একটি বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়েছে। উপস্থিতি ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এনএসএস স্বেচ্ছাসেবকদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “এনএসএস তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলে এবং সমাজের প্রতি কর্তব্যবোধকে আরও শক্তিশালী করে।” সাতদিনের কর্মসূচিতে সামাজিক সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন থাকবে।








