অমরপুরে একই রাতে চারটি দোকানে চুরি!

প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৫: একই রাতে চারটি চুরির ঘটনা ঘটল অমরপুর বীরগঞ্জ থানা এলাকায়। বীরগঞ্জ থানার পুলিশের নৈশ প্রহরা প্রশ্নের মুখে। সকালে দোকান খুলতে গিয়ে দেখেন, তালা ভাঙা। নগদ অর্থসহ মালামাল নিয়ে চম্পট দেয় চোরের দল।

ঘটনার বিবরণে জানা যায় মোটরস্ট্যান্ড বাস টার্মিনালের বিপরীত দিকে রাতের কোন একটা সময়ে চারটি দোকানে চোর চক্র প্রত্যেকটা দোকানের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে এ কাণ্ড ঘটিয়েছে।

পরবর্তীতে দোকান মালিকরা বৃহস্পতিবার সকালে দোকান খুলতে দেখতে পায় দোকানের মালামাল সহ ক্যাশ বাক্স ছিটিয়ে পড়ে রয়েছে।।

এমতাবস্তায় বীরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী অন্যান্য দোকানিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Comment