প্রগতি ত্রিপুরা, ২৪ নভেম্বর, ২০২৫: শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন, আহত এক। ঘটনার বিবরনে জানা যায় সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় টি আর ০৮ ৬১৬২ নাম্বারের স্পেন্ডার বাইক ও টি আর ০১ এ ই ৮৪৪০নাম্বারের কে টি এম বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে করে স্পেন্ডার বাইক চালক আর কে গঞ্জের বাসিন্দা গৌরাঙ্গ দেবনাথ ( ৪০ ) ঘটনাস্থলে প্রানহারায়। অপরদিকে কে টি এম বাইক চালক বেতাগার বাসিন্দা অস্মীত ভৌমিক ( ২০ ) গুরতর আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করে এবং অপর এক আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। এই দুর্ঘটনা সম্পর্কে দমকল বাহিনীর কর্মী, শান্তির বাজার থানার পুলিশ ও স্থানীয় একটি দোকানের সি সি ক্যামেরার ফুটেজ দেখে জানা যায় দুই বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এতে করে এক বাইক চালক ঘটনা স্থলে প্রান হারায় বলে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা গ্রস্থ বাইকগুলো উদ্ধার করে শান্তির বাজার থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনা নিয়ে পুলিশএকটি মামলা নিয়েছে। গৌরাঙ্গ দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনে হাতে তুলে দেওয়া হবে। গৌরাঙ্গ দেবনাথের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।







