প্রগতি ত্রিপুরা, ২৪ নভেম্বর, ২০২৫: সোনামুড়ায় কৃষকদের করুণ অবস্থা, জলের জন্য পারছে না ফসল ফলাতে ! ১০০ কানি জমিতে জলের অভাবের জেরে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ ধলিয়াই।
২০২৪ এর বন্যায় নষ্ট হয়ে যায় এলআই জলের মেশিন, তার পর থেকে বহু নেতাদের পরিদর্শন হলেও দীর্ঘ সময়েও ভাগ্য পরিবর্তন হয়নি ধলিয়াই গোমতীর তীরে থাকা কৃষকদের, পরিদর্শন করেছিলো সর্বদলীয় বিধায়কের দলও, কিন্তু জলের সমস্যা সমাধান হয়নি, কাঁদে করে বিভিন্ন জায়গায় থেকে জল নিয়ে এসে চাষবাস করছে কৃষক, রাজ্য সরকার কৃষকদের জন্য এত এত প্রকল্প জারি করলেও বাস্তবে কৃষকদের দুর্দশা শেষ হয়না।
সকালে কৃষকরা সড়ক অবরোধ করার পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ছুটে যায় নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, পরবর্তী সময়ে তিনি জাননা তাদের সমস্যা কথা আমাদের আগেই জানা আছে, তবে নতুন মেশিনের জন্য টেন্ডার ও হয়েছে, কালকে থেকে কাজ চালু হবে, জায়গায় একটা সমস্যা ছিলো সেটা এখন সমাধান করা হয়েছে।
তবে কৃষকদের অভিযোগ সোনামুড়া মন্ডল অফিসে পাহাড়া দেয় এমন বিজেপি এক কর্মীর স্ত্রীকে এই মেশন চালুনোর দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ মহিলা মেশিন সম্পর্ক কিছু বুঝেই না, রাজনৈতিক ফায়দা লুটতে এই কর্মকাণ্ড নেতাদের, যার দরুন ভোগান্তি শিকার হচ্ছে কৃষকরা।







