ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম ও ভিডিও এডিটিং-এর উপর পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু

অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর, ২০২৫: ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (টিএফ টিআই) এবছর প্রথমবারের মতো স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম ও ভিডিও এডিটিং-এর উপর এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু করেছে।

উল্লেখ্য, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ২০২২-২৩ সাল থেকে বিভিন্ন পর্যায়ে উৎসাহী ছাত্রছাত্রীদের উৎকর্ষ সাধনে নিউজ অ্যাঙ্করিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, স্ক্রিন অ্যাক্টিং, প্রোডাকশন ম্যানেজমেন্ট, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল এডিটিং এবং সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন-এর মতো বিভিন্ন স্বল্প-মেয়াদী কোর্স পরিচালনা করেছে।

ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ২০২২ সালের ২৮শে নভেম্বর চালু হয়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রতিষ্ঠান বর্তমানে নজরুল কলাক্ষেত্রে নিজস্ব ক্যাম্পাসে কাজ করছে এবং ফিল্ম ও টেলিভিশনে উচ্চ মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করছে।

Leave a Comment