শিশু দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো শিশু শিক্ষা মন্দির

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৫: শান্তির বাজার শিশু শিক্ষা মন্দিরের উদ্দ্যোগে প্রতিনিয়ত নানান অনুষ্ঠানের আয়োজন করাহয়।

এরইমধ্যে আজ ১৪ ই নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে শান্তির বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের কর্নধার উৎপল পাটোয়ারীর উদ্দ্যোগে বিদ্যালয়ে পাঠরত ক্ষুদে শিশুদেরনিয়ে এক সাংস্কৃতি অনুষ্ঠান ও পথশোভা অনুষ্ঠানের আয়োজন করাহয়।

আজকের অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের কাউন্সিলার রাজীব চক্রবর্তী, শান্তির বাজারের বিশিষ্ট সমাজসেবী অমর মিত্র, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার রাহুল সদাগর, বিদ্যলয়ের কর্নধার উৎপল পাটারী সহ অন্যান্যরা।

আজকের অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে শিশু দিবসের গুরত্ব সম্পর্কে কিছু তথ্য জনসন্মুখে তুলেধরেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। শিশুশিক্ষা মন্দিরের উদ্দ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠীত করহয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী