নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার দুই

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: গতরাত সোনামুড়া থানার পুলিশ নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই জন কে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং রাতে সোনামুড়া থানা এবং ৮১ নং বেটিলিয়ান বি এস এফ এর যৌথ অভিযানে এর একজন ড্রাগ পেডলার যার নাম মড মুস্তাফা এবং উনার হেপাজত থেকে বাজেপ্ত করা হয়েছে মোট ১০২ কে জি গাঁজা, যদিও তিনি এখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন।

এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, এই দুই ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি সমীর খান ও নাহীদ মিয়া তাদের বাড়ি কমল নগর, কৃষ্ণ দোলা, থানা সোনামুড়া, সিপাহিজলা ত্রিপুরা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো অনেকের নাম বেরিয়ে এসেছে। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Comment