অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল বাইক আরোহী উপজাতি যুবক। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের! রবিবার পানিসাগর থানাধীন দামছড়া জলাবাসা সড়কের পাথরটিলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ।
উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহাকুমার অন্তর্গত পূর্ব জলাবাসা কুঞ্জনগর আলোক সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় দুগাঙ্গা নিবাসী মৃত দিপ জয় হালাম এর আনুমানিক ৩৫ বৎসর বয়সি পুত্র তালচুং ভুং হালাম TR 02A-6525 নাম্বারের বাইক নিয়ে ধানচড়া আইডি ব্লক অধীনস্থ ভাল্লুকছড়া শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
কুঞ্জনগর আলোক সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় আসলে একটি ১২ চাকার লরির সাথে দুর্ঘটনা শিকার হয় বাইক চালক। ঘটনাস্থলে প্রাণ হারায় বাইক আরোহী যুবক। সূত্রের খবর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ১২ চাকার লরিকে আটক করে পানিসাগর থানায় নিয়ে আসে। উক্ত পথ দুর্ঘটনার তদন্ত করছে পানিসাগর থানার পুলিশ।








