নারিকেলকুঞ্জে ইউনিটি প্রোমো ফেস্ট সমাপ্ত

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে নারিকেলকুঞ্জে আয়োজিত ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫ গতকাল শেষ হয়েছে।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক নন্দিতা রিয়াং দেববর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, রইস্যাবাড়ি বিএসি’র চেয়ারম্যান প্রদীপ জমাতিয়া, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, গন্ডাতুইসা মহকুমার মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াৎ এবং রইস্যাবাড়ি ব্লকের বিডিও সুরজিৎ রিয়াং।

দু’দিনব্যাপী ইউনিটি প্রোমো ফেস্ট-এর দ্বিতীয় দিনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য ও বহিরাজ্যের প্রথিতযশা শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এরমধ্যে ছিলেন জনপ্রিয় শিল্পী এলবার্ট লেপচা। সন্ধ্যার পর ব্যাপক অংশের মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Comment