স্কুল ছাত্রীদের অশ্লীল প্রস্তাব শিক্ষকের অভিযোগ এভিবিপির, প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৫: স্কুলে শিক্ষক কর্তৃক অশ্লীল প্রস্তাবের বিরুদ্ধে এভিবিপির পথ অবরোধ করে বিক্ষোভ। কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) নগর শাখার উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ওইবিদ্যালয়ের মূল ফটকের সামনে এভিবিপি কর্মী ও ছাত্রীরা মিলে সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানায়। জানা গেছে, গত এক বছর ধরে অরূপ গোপ একাধিক ছাত্রীকে নানাভাবে হেনস্থা করছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment