স্কুল বাস ও ছাগল বোঝাই বোলেরো গাড়ির সংঘর্ষ! আহত স্কুল ছাত্রী ও চালক

প্রগতি ত্রিপুরা ৩১ অক্টোবর, ২০২৫।। শুক্রবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বি.এল. রায় ইটভাটা সংলগ্ন এলাকায় TR01J2810 নম্বরের একটি স্কুল বাস ও ছাগল বোঝাই MZ01W9078 নম্বরের বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়।

এই দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়া ছাত্রী ও বোলেরো গাড়ির চালক আহত হয়েছেন, বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত স্কুল ছাত্রীর নাম অ্যাঞ্জেলিনা দেববর্মা, এবং বোলেরো গাড়ির চালকের নাম পিন্টু সূত্রধর।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা’রা ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তার আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই গাড়ির মধ্যে গতির অসামঞ্জস্য যান চালনার ফলেই এই সংঘর্ষ হয়।

Leave a Comment