উদয়পুরে যুবকের মৃত্যুতে ঘাতক গাড়ি আটক

প্রগতি ত্রিপুরা ৩১ অক্টোবর, ২০২৫।। বুধবার রাতে উদয়পুরের ছনবন হাউসিং বোর্ড এলাকায় যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। নিহত যুবকের নাম সুমন দাস। তার বাড়ি গকুলপুর বাজার এলাকায়।

এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযুক্ত গাড়িটি আটক করেছে। তবে গাড়ি চালক এখনও পলাতক। অভিযুক্ত গাড়িটি নম্বর টিআর ০১- এক্স ১৯১৯ আমতলি থানা এলাকার মহেশখলার দাসপাড়া থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ করা যায়, বুধবার রাতে তার বাড়ি গকুলপুর থেকে রাজারবাগে নিজের মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন নিহত যুবক। এই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে যাচ্ছিলো একটি মালবাহী গাড়ি। মোটর বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি।

এই ঘটনায় মৃত্যু হয় বাইক চালকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধমে গাড়িটি শনাক্ত করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের সন্ধান চলছে। খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী