জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের উদ্যোগে বস্ত্র দান ও বসে আঁকো প্রতিযোগিতা

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৫: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটার রেশ কাটতে না-কাটতেই শুরু বাঙালির আরও এক আবেগের উৎসব, জগদ্ধাত্রী পুজো ।

তবে বিলোনিয়াতে জগদ্ধাত্রী পুঁজো যেন একটা খামতি রয়ে গেছে। তারপরেও সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা আবেগের উৎসব জগদ্ধাত্রী পুজোকে তুলে ধরতে প্রতিবছর আরাধনায় ব্রতী হয়।

মফিজ মিয়া স্কুল মাঠে স্বল্প বাজেটে জগদ্ধাত্রী পুজো করে থাকে সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা। প্রায় এক লক্ষাধিক টাকার উপরে বাজেট নিয়ে জগদ্ধাত্রী পূজার আরাধনায় মেতে উঠেছে প্লে সেন্টারের সদস্যরা।

মায়ের অবয়ব মূর্তি সহ পূজার মন্ডপ কাল্পনিকভাবে ফুটিয়ে তুলছে স্থানীয় শিল্পীরা । একপ্রকার স্থানীয় শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

এই বছরে চারদিনের কর্মসুচি নিয়ে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে উঠবে সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা। রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে জানান দিলো উদ্যোক্তারা।

প্রায় শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে। আগামী ৩০শে অক্টোবর পূজা মন্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে।

পাশাপাশি বস্ত্র দান ও বসে আঁকো প্রতিযোগিতায় অংশ গ্ৰহনকারী চারটি বিভাগে প্রথম, দ্ধিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরুস্কার বিতরন।

এইচমহা প্রসাদ বিতরণ সহ স্বচ্ছ ভারত অভিযান করবে বলে জগদ্ধাত্রী পূজা উদ্যোক্তা কমিটির পক্ষ জানান বিশ্বজিৎ সাহা।

Leave a Comment