প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৫: আগরতলা-শিলচর এক্সপ্রেসে ট্রেনে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই।
নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন!! ঘটনা কুমারঘাট রেলস্টেশন।শিলচর থেকে আগরতলা গামী এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই এর— ঘটনায় চাঞ্চল্য কুমারঘাট রেলস্টেশনে।
যাত্রী নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড় প্রশ্নচিহ্ন।জানা যায়,ঊনোকোটি জেলার পশ্চিম ডলুগাঁওয়ের বাসিন্দা কৃষ্ণা রানী শীল শনিবার পরিবারের সঙ্গে আগরতলাগামী ট্রেনে উঠছিলেন।
ঠিক সেই সময় হুড়োহুড়ির মধ্যে ছিনতাইকারীরা তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে উধাও হয়ে যায়। অভিযোগ,ঘটনাটি প্রত্যক্ষ করলেও স্টেশন চত্বরে কোনো রেল পুলিশকে খুঁজে পাননি তাঁর ছেলে ।
অভিযোগকারীর দাবি, তড়িঘড়ি সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে রেল কর্তৃপক্ষ জানায়— স্টেশন প্রাঙ্গণে সিসিটিভি থাকলেও তা নাকি কার্যকর অবস্থায় নেই!
এখন প্রশ্ন উঠছে— যাত্রী নিরাপত্তার নামে সাজানো সিসিটিভি কি শুধুই লোক দেখানো? রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি কেন? ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরাও উদ্বেগ প্রকাশ করে বলেন,এভাবে সবার সামনে ছিনতাই হয়ে গেলে ট্রেনে যাত্রা করাটাই কতটা নিরাপদ? ইল








