১৬ দিন পর উদ্ধার তরুণী বধূ, আটক অভিযুক্ত

প্রগতি ত্রিপুরা, ২৪ অক্টোবর, ২০২৫: ! পাচারের পরিকল্পনা ছিল বলে দাবি এলাকাবাসীর। বিশালগড় মহিলা থানার হাতে আটক অভিযুক্ত সুমন দত্ত। বাড়ি থেকে নিখোঁজ এক মহিলাকে উদ্ধার করল পুলিশ।

জানা গেছে কমলা সাগর বিধানসভার অন্তর্গত চাম্পামুড়া এলাকার এক গৃহবধূ গত ১৬ দিন ধরে নিখোঁজ ছিল। এরপর মহিলার স্বামী বিশালগড় মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

এরপর শুক্রবার চাম্পামুরা বাজার সংলগ্ন এলাকার লোকজন চাম্পামুরা বাজার সংলগ্ন সুমন দত্তের ঘরে নিখোঁজ মহিলাকে দেখতে পায়।

সঙ্গে সঙ্গেই এই খবর ছড়িয়ে পড়ে গোটা চাম্পামুরা এলাকায়। পরে স্থানীয় এলাকাবাসীরা সুমন দত্তের বাড়িতে এসে সুমন দত্তকে উত্তম মধ্যম দেয় এবং খবর দেয় বিশালগড় মহিলা থানায়।

খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে নিখোঁজ মহিলাকে সুমন দত্তের বাড়ি থেকে উদ্ধার করে পাশাপাশি সুমন দত্তকেও আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনা নিয়ে এলাকার স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন সুমন দত্ত একজন নারী পাচারকারী।

সুমন দত্ত এই ধরনের নারী পাচারের সাথে নাকি দীর্ঘদিন ধরে যুক্ত এবং তার বাড়িতে প্রায়ই কোন না কোন মহিলাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মহিলাদের পাচার করা হয়।

স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ নিখোঁজ মহিলাকে শুক্রবার রাতেই বহি রাজ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল সুমন দত্ত।

স্থানীয় এলাকাবাসীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এই ধরনের পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment