আইনজীবীর বিরুদ্ধে প্রতিবেশীদের উপর দমন পীড়নের অভিযোগ!

প্রগতি ত্রিপুরা, ১৯ অক্টোবর, ২০২৫। নিরীহ পরিবারের উপর আইনজীবীর অত্যাচার! প্রতিবাদে সোচ্চার হলেন পঞ্চায়েত মেম্বার।

ঘটনা রবিবার দুপুরে বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় এক নাম্বার ওয়ার্ডে। জানাযায় গজারিয়ার রাষ্ট্রবাদী নেতা আইনজীবী অপু চন্দ্র দাস তার বাড়ির পোল্ট্রি ফার্মের আবর্জনা এলাকার সুপ্রিয়া বিশ্বাস নামে এক মহিলার বসত ঘরের পাশে পুকুরে প্রতিনিয়ত জমাট করছে।

পোল্ট্রি ফার্মের মুরগির মলের গন্ধে নাজেহাল ঘোটা এলাকার মানুষ। যদিও পুকুরটির ব্যক্তিগত মালিক আইনজীবী অপু চন্দ্র দাস সহ তার পরিবার।

সুপ্রিয়া বিশ্বাস নামে মহিলা প্রতিবাদ করতে এগিয়ে আসলে রাষ্ট্রবাদী নেতা তথা আইনজীবী অপু চন্দ্র দাস সহ অরুণ চন্দ্র দাস, মনিন্দ্র দাস সহ পরিবারের সদস্যরা দা লাঠি নিয়ে অসহায় মহিলা সুরিয়া বিশ্বাসের পরিবারের উপর আক্রমণ চালায়।

অসহায় পরিবারের উপর আক্রমণ দেখতে পেয়ে এগিয়ে আসেন পঞ্চায়েত সদস্যা সীমা দাস। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

জানা যায়, অপু চন্দ্র দাস নিজেকে রাষ্ট্রবাদী নেতা পরিচয় দিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

আইনজীবী বলে এলাকার নিরীহ পরিবারের উপর ওনার এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধের আবর্জনার প্রতিবাদ যারাই করতে আসেন তাদেরকে গলায় চাপা দিয়ে ধরেন।

এলাকার বাড়ি ঘরে কোন নিকট আত্মীয়রা বেড়াতে আসলে এ সমস্ত দুর্গন্ধের যন্ত্রণায় বাড়িতে বেড়াতে আসেন না।

Leave a Comment