CPIM রাজ্য দপ্তরে বীরচন্দ্র মনু’র বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৫। রবিবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে বীরচন্দ্র মনুর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল সিপিআইএম রাজ্য কমিটি।

দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নারায়ন কর, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে বীরচন্দ্রমনুর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সিপিআইএম নেতা নারায়ন কর জানান মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল বীরচন্দ্রমনু শহীদ স্মৃতি স্তম্বের সন্নিকটে।

কিন্তু সেখানে শহীদ দিবস পালন করতে দেওয়া হয় নি। ১৯৮৮ সালের ১২ অক্টোবর জোট সরকারের সময় বীরচন্দ্র মনুতে দলীয় কার্যালয় খুলতে যায় সিপিআইএম কর্মী সমর্থকরা।

সেখানে খুন করা হয় সিপিআইএম নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সকল অংশের মানুষ।

সেই ঘটনার নিন্দা জানিয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী।

বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরও বীরচন্দ্র মনুতে শহীদান দিবস পালন করতে দেওয়া হয় নি।

Leave a Comment