প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৫। কুমারঘাট বিদ্যাসাগর পঞ্চায়েতের সায়দাবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
গত কিছুদিন ধরে তিনি আগরতলায় চিকিৎসাধীন ছিলেন।
কিন্তু দুঃখজনকভাবে গতকাল, শনিবার (১১ অক্টোবর ২০২৫) তিনি আগরতলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মরদেহ কুমারঘাটে নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য পরিবারটির ছিল না।
সেই কঠিন মুহূর্তে বিশ্বজিৎ সরকারের ছেলে দেবার্গ সরকার বিধায়ক ভগবান দাস মহাশয়ের ফোন নম্বর সংগ্রহ করে পুরো ঘটনাটি তাঁকে জানান।
ঘটনা জানার পর বিধায়ক ভগবান দাস মহাশয় এক মুহূর্তও দেরি না করে মানবিক উদ্যোগ নেন।
তিনি আগরতলা থেকে নিজ দায়িত্বে গাড়ির ব্যবস্থা করে দেন যাতে মরদেহ কুমারঘাটে নিয়ে আসা যায়।
শুধু তাই নয়, তিনি ব্যক্তিগতভাবে পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেন।
মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত আবারও প্রমাণ করে দিলেন যে, বিধায়ক ভগবান দাস মহাশয় শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নন, তিনি মানুষের প্রকৃত বন্ধু ও আশ্রয়স্থল।








