পরিত্যাক্ত জায়গা থেকে বিপুল পরিমান কাফ সিরাফ উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫: পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দুইটা নাগাদ বিশালগড়ের নেতাজিনগর বিবেকানন্দ পল্লির পরিত্যক্ত জায়গায় সন্দেহ জনক কিছু বস্তা দেখা যাচ্ছে খবর পাওয়া যায়।

যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর তিনটি বস্তা দেখতে পায়। এর পরেই সেই কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাফ গুলি বাজেয়াপ্ত করা হয়। তবে নেশা জাতীয় কফ সিরাফ উদ্ধার হলেও কাউকে আটক করা যায় নি। ওই সিরাপগুলি কোথায় নিয়ে যাওয়া হত তা তদন্ত করছে পুলিশ।

Leave a Comment