লেখাপড়ার পাশাপাশি জনজাতি ছাত্রছাত্রীদের খেলাধুলা সহ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে: জনজাতি কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক,১০ অক্টোবর, ২০২৫: জনজাতি ছেলে মেয়েদের শিক্ষার প্রসারে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে নানা উন্নয়নমূলক প্রকল্প রূপায়ন করে চলেছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণ সহ নতুন নতুন ছাত্রাবাস নির্মাণ করছে বর্তমান সরকার। গতকাল শান্তিরবাজার মহকুমার বকাফা আশ্রম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত ৩৩ তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

জনজাতি কল্যাণমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা সহ নেশামুক্ত ত্রিপুরা গঠনে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াৎ, টিটিএএডিসি’র তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা, টিটিএএডিসি’র ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলম্যান্ট দপ্তরের কার্যনিবাহী সদস্য ভবরঞ্জন রিয়াৎ, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াৎ, ব্লু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি রবীন্দ্র রিয়াৎ, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক সঞ্জীব চাকমা প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক গুনবতি রিয়াং-এর লেখা ‘গুনবতী রিয়াং এর জীবন কাহিনী’ বই-এর আরবণ উন্মোচন করেন অতিধিগণ। রাজ্য সরকারের ৩৩টি দপ্তর উৎসবে প্রদর্শণী স্টল খোলে। আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরার প্রায় ৬০০ জন শিল্পী হজাগিরি উৎসবে নৃত্য ও সংগীত পরিবেশন করেন। সভাপতিত্ব করেন টিটিএএডিসি দক্ষিণ ত্রিপুরা জোনাল কমিটির চেয়ারম্যান নারায়ণ রিয়াং।

Leave a Comment