প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর, ২০২৫। উইমেন্স কলেজ এনএস এস ইউনিট এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্যদ এর যৌথ উদ্যোগে শব্দদূষণের কুফল বিষয়ে NSS স্বেচ্ছাসেবীরা একটি সচেতনতামূলক কর্মসূচি সংঘটিত করে ১০ | ১০ | ২০২৫ ইং তারিখে |
এদিন স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে পথচলতি জনগনের মধ্যে শব্দ দূষন সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিলি করে ।
বর্তমান সময়ে যেকোন শুভ অনুষ্ঠান, পূজো বা যে কোন কিছু প্রচার সব কিছুতেই শব্দবহুল বাজি, পটকা এবং ডিজে বাজানোর আওয়াজ জন জীবনকে বিপর্যস্ত করে তুলছে | বিঘ্ন ঘটাচ্ছে পরিক্ষার্থীদের |
শুধু তাই নয়, মানব জাতীর মস্তিস্কের ধারন ক্ষমতা ও বহুলাংশে হ্রাস পাচ্ছে এই শব্দ দূষণের কারনে | তাছাড়া দুর্বল হার্টের রোগীদের রাস্তায় চলাফেরা করাও এখন ভয়ানক সমস্যা জানান কলেজ ছাত্রী








