শ্যামা পুজোর খুঁটি পুজো মাষ্টাপাড়ার ফ্রেন্ডশিপ প্লে সেন্টারের

খুঁটি পূজার মধ্য দিয়ে মা কালীর আগমনীর সূচনা হয়ে গেল মাষ্টাপাড়ার ফ্রেন্ডশিপ প্লে সেন্টারের। বাঙালির দুর্গা পুজো শেষ মানেই শ্যামা পূজার আগমন আর সেই পুজোতে মেতে ওঠেন ফ্রেন্ডশিপ প্লে সেন্টারের পূজা কমিটিরা। এ বছর তাদের পুজো প্রথম বছর।

এ বিষয়েফ্রেন্ডশিপ প্লে সেন্টারের সদস্যারা বলেন খুঁটি পূজার মাধ্যমে আমাদের শ্যামা মায়ের পুজোর সূচনা করা হয়। এই বছর তাদের পুজোর থিম নেশা মুক্ত ত্রিপুরা। নেশার মাঠে নয়, খেলার মাঠে এটাই তাদের মূল বার্তা।

কোনো চাঁদা তোলা হয় না, নিজেদের উদ্যোগে এই পূজার আয়োজন করছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। ২০ অক্টোবর, দীপাবলি দিনই এই মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Leave a Comment