দূর্গা পূজার আগে ভাতার পেতে জনজাতি বৃদ্ধা মায়েদের আর্তনাদ!

প্রগতি ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫। আর কয়দিন বাঁচবো? আর অল্প কয়দিন পরে তো মইরা যামু।বয়স প্রায় ৮০ হইয়া গেছে!

এরপরেও আমরা ভাতা পাচ্ছিনা! মরলে নি ভাতা পামু?ঠিক এভাবেই মঙ্গলবার দুপুরে চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ৩ নং ওয়ার্ডের থাতু কুমারী দেববর্মা ৭৫, করাতি দেববর্মা ৭০,আশা মালা দেববর্মা ৬৯,

চাটু লক্ষ্মী দেববর্মা ৬৫, সঞ্জু রানী দেব বর্মা ৬৩,এবং রিতা রানী দেববর্মা ৮০ একত্রিত হয়ে তাদের বিপিএল রেশন কার্ড হাতে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দুঃখে কথাগুলি তুলে ধরেন।তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন তারা প্রত্যেকেই গরিব।

তাদের রেশন কার্ড বিপিএল। তারা বৃদ্ধ ভাতার পেতে বহুবার রামনগর ভিলেজ অফিস এ গিয়ে যোগাযোগ করেছেন।

যোগাযোগ করেছেন তাদের বাড়ির নিকটবর্তী অঙ্গনওয়াড়ী কেন্দ্রে।যোগাযোগ করেছেন চড়িলাম ব্লকে।

তারা প্রত্যেকে বহুবার ভাতা পেতে কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের সরকারি বৃদ্ধ ভাতা মঞ্জুর হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

তারা মঙ্গলবার দিন একত্রিত হয়ে রামনগর ভিলেজের সচিব হরে কৃষ্ণ শীলের কাছে গিয়ে ও ভাতার দাবি জানিয়েছেন।

তারা সচিবকে বলেছেন আমাদের বয়স প্রায় শেষ বেলায় চলে এসেছে। আমাদের থেকে অনেক ছোটরা ভাতা পাচ্ছে।

অথচ আমরা ভাতা পাচ্ছি না কেন? ভিলেজ সচিব তাদেরকে বলেছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদের নিকট পাঠাবেন।

Leave a Comment