BMS গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর

প্রগতি ত্রিপুরা, ৯ই সেপ্টেম্বর ২০২৫: ধর্মনগর শহরে সোমবার বিকেলে ফের রাজনৈতিক অস্থিরতা ছড়াল।

BMS ও বহিষ্কৃত BMS-এর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় সমগ্র শহরে।

জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন চিকিৎসাজনিত কারণে বর্তমানে রাজ্যের বাইরে থাকলেও, তাঁর অনুপস্থিতিতে শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনার সূত্রপাত হয় BMS-এর অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে। পরবর্তীতে উভয় পক্ষ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি ক্রমেই উত্তেজিত হয়ে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা সহ পুলিশ আধিকারিক ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা।

তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পুরো ধর্মনগর শহরে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে এই ঘটনার জেরে উত্তর জেলার রাজনীতি ফের প্রশ্নের মুখে পড়েছে। মহকুমাজুড়ে রাজনৈতিক অঙ্গনে এখন “চিঁ চিঁ রব”, আর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

Leave a Comment