অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট, ২০২৫। রাধা কিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর উত্তর ছাতারিয়া এলাকার উত্তর ছাতারিয়া কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গভীর রাতে চোরের দল মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর প্রণামী বাক্স ভেঙে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায়।
শুধু তাই নয়, মন্দিরে রাখা অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে গেছে তারা। প্রতিদিন স্থানীয় খোকন সাহা নামে এক ব্যক্তি মন্দিরে পূজা দিতে আসেন।
আজ সকালে এলাকাবাসীরা মন্দিরে এসে তালা ভাঙা দরজা এবং ভেতরে এলোমেলো জিনিসপত্র দেখতে পান স্থানীয় এলাকাবাসীরা।
প্রণামী বাক্স খালি এবং মূল্যবান সরঞ্জাম উধাও দেখে তিনি সঙ্গে সঙ্গে বেশ কিছু স্থানীয়দের খবর দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। জনগণের প্রশ্ন পুলিশের টহলধারী যেন মুখ থুবড়ে পড়ে যে উদয়পুরে।
পুলিশের টহলদারি যদি থাকতো তাহলে উদয়পুরের চুরি কম হতো। উদয়পুর শহরে একের পর এক চুরিতে সর্বস্বান্ত পরিবার কিন্তু চোরকে পাকড়াও করতে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেনা মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে রাধা কিশোরপুর থানার পুলিশ।
মহকুমা পুলিশ আধিকারিকের খামখেয়ালি পনার দরুন একের পর এক অপরাধ ঘটে চলছে উদয়পুর।








