পুকুরের জল থেকে উদ্ধার নিখোঁজ ব্যাক্তির মৃত দেহ

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট, ২০২৫। পুকুরের জল থেকে উদ্ধার নিখোঁজ ব্যাক্তির মৃত দেহ!

ঘটনা বুধবার খোয়াই থানার অন্তর্গত মহাদেবটিলা এলাকায়। মৃত দেহ উদ্ধার মধ্যগনকী এলাকার বাসিন্দা।

মৃত ব্যক্তির নাম সমীর রঞ্জন দাস (৫০)। জি নিজ বাড়ি সংলগ্ন পুকুর থেকে।ঘটনার বিবরণের জানা যায় গতকাল দুপুরে কোন এক সময় স্নান করতে গিয়েছিল সমীর রঞ্জন দাস ।

তার পরবর্তীতে উনাকে আর দেখা যায়নি বিভিন্ন ভাবে খুঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি সমীরঞ্জন দাস কে। আজ মৃতদেহ উদ্ধার হয় নিজ বাড়ি সংলগ্ন পুকুর থেকে।

খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে বলে জানান।

Leave a Comment