শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে কেন্সারের উপর এক সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠীত

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৫। শান্তির বাজার দেশবন্ধুক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। ক্লাবের সংস্থার লোকজনেরা সর্বদা লোকজনের সুখে দুঃখে পাশেদারাতে দেখাযায়।

এই ক্লাবের দুইজনপদাধিকারী প্রবীর বরন দাস ও সত্যব্রত সাহা শান্তির বাজারের লোকজনের মনে বিশেষ স্থান অর্জনকরেছে। লোকজনেরা কোনপ্রকার সহায়তার জন্য দুই ব্যক্তিরকাছে গেলে খালিহাতে ফিরে আসেননা।

এরইমধ্যে ক্লাবের উদ্দ্যেগে শান্তির বাজারে বসবাসকারী কেন্সার রোগে আক্রান্ত লোকজনদের সচেতনতার জন্য আগরতলার একটি কেন্সারের সংস্থার সহযোগীতা নিয়ে এক কর্মসূচীর আয়োজন করা হয়।

আজকের এই কর্মসূচীর মাধ্যমে কিভাবে কেন্সার রোগকে প্রতিরোধ করাযায় এবং রোগে আক্রান্ত হলে কি কি করনীয় প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই কর্মসূচীতে কেন্সারে আক্রান্ত লোকজনদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিক্ষা নিরিক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয় ও বিভিন্ন প্রকারের চিকিৎসা সামগ্রী বিতরন করাহয়।

জানাযায় শান্তির বাজার শহরকে কেন্সারমুক্ত শহর হিসাবে গরে তুলতে দেশবন্ধু ক্লাব এই বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে।

ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ক্লাবের দুই পদাধিকারী প্রবীর বরন দাস, সত্যব্রত সাহা, ক্লাবের সদস্য দেবাশীষ ভৌমিক, সজল দত্ত সহ অন্যান্যরা।

দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে এইধরনের কর্মসুচী হাতে নেওয়াতে সকলে বিশেষ ধন্যবাদ জানান।

জানা যায় ক্লাবের এইধরনের কর্মসূচীপ্রতিনিয়ত জারী থাকবে।

Leave a Comment