অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৫। বিজেপি ছেড়ে মথায়! বিজেপি দলের প্রাক্তন বুথ সভাপতি!
ঘটনা শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ মিনি ষ্টেডিয়াম সংলগ্ন চড়িলাম বিধানসভার তিপ্রা মথার দলীয় অফিসে।
চড়িলাম বিধানসভা কেন্দ্রের সর্বশেষ বুথ ৪৪ নং বুথের বিজেপি দলের প্রাক্তন সভাপতি দীপেন দেববর্মা সহ দুই পরিবারের ১১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করে।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেয় তিপ্রা মথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা তিপ্রা উইমেন্স ফেডারেশনের চড়িলাম বিধানসভার নেত্রী শ্যামলী দেববর্মা দিপালী দেববর্মা সহ অন্যান্যরা।
নবাগতরা আগামী দিনে এবং আগামী ২৬শে এডিসি নির্বাচনে তিপ্রা মথা দলের হয়ে কাজ করবেন বলে যোগদান সভায় অঙ্গীকার করেন।








