ডাকাত দলের হাতে খুন বাড়ির মালিক, স্ত্রীকে কুপিয়ে আহত, আটক ৩

অনলাইন ডেস্ক, ০৬ আগস্ট, ২০২৫: ফের একবার ডাকাতির মত নৃশংস ঘটনা ঘটলো রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়া মহকুমায়। ১০ থেকে ১২ জনের ডাকাতের দল, রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিক হাত পা বেঁধে হত্যা করে এবং উনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায়।

জানাযায় , মৃত ব্যক্তির নাম শান্তি রঞ্জন দাস বয়স ৮০, উনার স্ত্রীর নাম নমিতা দাস বয়স ৭০। নৃশংসতম এই ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন মেলাঘর কলম খেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায় । সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী।

গোটা বাড়ি কি কড অন করে রেখে শুরু হয় পুলিশি তদন্ত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করা হয়। এলাকার লোকেরা সকালে ঘুম থেকে উঠে এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে রয়েছেন, কি ঘটছে কি হচ্ছে কেউই কিছু বুঝে উঠতে পারছে না।

ওই দুই বৃদ্ধ দম্পতির বাড়িতে একাই থাকতেন ওনার তিন ছেলে একজন টিএসআরএ কর্মরত আর বাকি দুই ছেলে ব্যবসার কাজে আগরতলাতেই থাকেন। ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলা থেকে তার স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করেন তা যেন ছিনিয়ে না নিতে পারে।

তারপর ওই ডাকাত দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেধে হত্যা করে এবং উনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই বৃদ্ধ মহিলা নমিতা দাসকে আশঙ্কা জনক অবস্থায় রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা এবং জীবন যাত্রা নিয়েও।

যেখানে মানুষ তার নিজের ঘরেই সুরক্ষিত নয়। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে, সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করায় তিনজনকে জোর জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয় ‌।

Leave a Comment