ফ্লাওয়ারস ক্লাবে খুঁটি পূজার আয়োজন

অনলাইন ডেস্ক, ০৬ আগস্ট, ২০২৫: এগিয়ে আসছে পুজো। দুর্গাপুজো মানেই বাঙালির হৃদয়তন্ত্রীতে ধরা উন্মাদনা। পুজোর প্যান্ডেল তৈরী শুরুর শুভক্ষণ এই খুঁটিপুজো দিয়েই শুরু। দুর্গা পূজার প্রস্তুতি হিসাবে খুঁটি পুজো করে ফেললেন রাজধানীর ফ্লাওয়ারস ক্লাব। এদিনের খুঁটি পূজার অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাবের কর্মকর্তা সহ এলাকাবাসী।

এবছর পূজার বাজেট আনুমানিক ৭০ লক্ষ টাকা। দক্ষিণ ভারতের তুরুপতি বালাজি মন্দিরে ভেঙ্কটেশ্বর মন্দিরের অনুকরণে তৈরী হবে পূজার মণ্ডপ।

পশ্চিমবঙ্গের শিল্পীরা এই মণ্ডপ ও প্রতিমা তৈরী করবে। আলোক সজ্জায় থাকছে চন্দননগরের শিল্পীরা। দর্শনাথীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে থাকছে মুম্বাইয়ের লাইট এন্ড সাউন্ড শো।

Leave a Comment