অনলাইন ডেস্ক, ৬ আগস্ট, ২০২৫ : তিন মাসের ভাতা বকেয়া আশা কর্মীদের। তাই কৈলাসহরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
বিগত তিন মাস ধরে কৈলাসহর মহকুমার আশা কর্মীরা বেতন না পাওয়ায় আশা কর্মীরা ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে আশা কর্মীরা।
ছয় আগস্ট বুধবার দুপুরে আশা কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে আশা কর্মীরা। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পিয়ালী চক্রবর্তী, শিল্পী দেব, মঞ্জু দেব, ঝুমা দাস সহ আরও অন্যান্যরা।
ডেপুটেশন শেষে পিয়ালী চক্রবর্তী জানান যে, বিগত তিন মাস ধরে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে বকেয়া মাসিক ভাতা সহ প্রতি মাসে নিয়মিত ভাবে ভাতা প্রদান করতে হবে। ।
রাজ্য সরকারের ঘোষিত এক হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে এবং বকেয়া জমাকৃত টাকা এককালিন মিটিয়ে দিতে হবে। বকেয়া তেত্রিশ শতাংশ ও একশো শতাংশ ইনসেনটিভ অবিলম্বে প্রদান করতে হবে। ।
কোভিড কালীন সময়ের বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরনের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশা কর্মীদের নিয়মিত করতে হবে এবং আঠারো হাজার টাকা মাসিক বেতন ভাতা প্রদান করতে হবে।
মূলত এই পাঁচ দফা দাবিতেই আশা কর্মীরা ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে। ।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমা আশা কর্মীদের জানান যে, আগানী সোমবার আশা কর্মীদের বেতন দেওয়া হবে এবং বাকী দাবী গুলো উনি উনার উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন।
আগামী সোমবার বেতন না দিলে আশা কর্মীরা কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করবে বলেও জানায় আশা কর্মীরা। মাসিক বেতন পাওয়ার জন্য আশা কর্মীরা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করার পূর্বে দপ্তরের অন্যান্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলেও জানান আশা কর্মীরা।
তবে, রাজ্যের অন্যান্য মহকুমায় আশা কর্মীরা নিয়মিত ভাবে মাসিক বেতন ভাতা পেলেও কিকারনে কৈলাসহর মহকুমার আশা কর্মীরা তিন মাস ধরে মাসিক বেতন পাচ্ছে না তা স্পষ্ট ভাবে মূখ্য স্বাস্থ্য আধিকারিক জানান নি।
তবে সূত্র মোতাবেক জানা যায় যে, ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের গাফিলতির কারনে কৈলাসহর মহকুমার আশা কর্মীরা তিন মাস ধরে মাসিক বেতন ভাতা পাচ্ছে না বলে জানা যায়।
তাছাড়া, আগামী সোমবার আশা কর্মীদের মাসিক বেতন ভাতা প্রদান করার আশ্বাস দিলেও কবে নাগাদ আশা কর্মীদের বকেয়া পারিশ্রমিকের টাকা দেওয়া হবে তা কিন্তু জানান নি মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমা।








