দুর্গোৎসবের শুভারম্ভ; খুঁটি পুজো হয়ে গেল নেতাজি প্লে ফোরাম সেন্টারের

অনলাইন ডেস্ক, ৬ আগস্ট, ২০২৫ : পুজোর প্রস্তুতি শুরু। খুঁটিপুজো করল নেতাজি প্লে ফোরাম সেন্টার।পুজোর আগমনের দিন গোনা শুরু।

সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিক ভাবে খুঁটি পুজো করে দুর্গোৎসবের অপেক্ষা শুরু হয় ত্রিপুরার নানা প্রান্তে।

আজ সকালে খুঁটি পুজো সম্পন্ন হয় নেতাজি প্লে ফোরাম সেন্টারের।

এবছর পূজায় বিশেষ আকর্ষণ কম্বোডিয়ের সবথেকে উচ্চতর বুদ্ধ মন্দির।

এবছর প্রতিমা ও মন্ডপ তৈরি হবে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীদের দ্বারা।

খুঁটি পুজোর অনুষ্ঠানে সকলেই একসঙ্গে যোগদান করেছিলেন।

প্রসঙ্গত খুঁটি পুজোর এই রীতি প্রাচীন সময় থেকেই চলে আসছে।

এর হাত ধরেই শুভ সূচনা ঘটে দুর্গোৎসবের প্যান্ডেল তৈরির। সেই সঙ্গে এটা দুর্গাপুজোর সূচনারও প্রতীক বটে।

Leave a Comment