সোনামুড়া থানা এলাকায় গাঁজা ধবংস অভিযান!

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই, ২০২৫: গাঁজার সাম্রাজ্য ধ্বংস করতে একেবারে ময়দানে বিএসএফ এবং পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে নেমে বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করে বিএসএফ এবং পুলিশ। এই অভিযান সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে।

এলাকার গাঁজা বাগান চিহ্নিত করে গাঁজা বিরোধী অভিযানে নামে। এই দিকে পুলিশ জানান নেশামুক্ত ত্রিপুরা গড়তে ও বর্তমানে নেশার তীব্র কবল থেকে বর্তমান যুব সমাজকে রক্ষা করতে ও সুস্থ সমাজ গঠনে পুলিশের এই নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে। গাঁজা-বিরোধী অভিযানের ব্যাপক সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে চলেছেন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন ও তথ্যবিজ্ঞ মহল জুড়ে।

Leave a Comment